রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ - ১১:৪৬
সর্বোচ্চ নেতা দেশের সব বিষয়ে পূর্ণ অবগত

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্বাসী বলেন, গত প্রায় দশ বছর ধরে সর্বোচ্চ নেতা শহীদ বিপ্লবী নেতার একজন পূর্ণাঙ্গ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের সব বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে তাঁর পূর্ণ অবগত রয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, জামিয়াতুল মুস্তাফার প্রধান এবং বিশেষজ্ঞ পরিষদের সদস্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী আব্বাসী, কৃষি জিহাদ মন্ত্রণালয়ের ওয়ালিয়ে ফকিহের প্রতিনিধি দপ্তরের পরিচালক ও কর্মকর্তাদের এক সমাবেশে ইসলামী বিপ্লবের তৃতীয় নেতা হযরত আয়াতুল্লাহ ইমাম সাইয়্যেদ মুজতবা হুসাইনি খামেনেয়ীর চিন্তাধারা ও বাস্তব কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।

বিশেষজ্ঞ পরিষদের এই সদস্য যুদ্ধকালীন নানা ঝুঁকি ও সীমাবদ্ধতার মধ্যেও পরিষদের মাধ্যমে ইসলামী বিপ্লবের তৃতীয় নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সৌভাগ্যক্রমে যুদ্ধাবস্থার মধ্যেও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া আইনসম্মত ও স্বচ্ছভাবে এবং বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। জাতির আমানতদার প্রতিনিধিদের বিপুল ভোটে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী ইসলামী বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

আলেম ও শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাদের এই নির্বাচনের প্রতি সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিপ্লবের নেতার শাহাদাতের খবর ঘোষণার প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই বহু আলেম বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশে পাঠানো বার্তায় হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ীকে নির্বাচনের প্রতি তাঁদের সমর্থন ঘোষণা করেন। পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচন ঘোষিত হওয়ার পরও তাঁরা একাধিক বিবৃতি প্রকাশ করে এই নির্বাচনের প্রতি সমর্থন ও প্রশংসা জানান।

বর্তমানে বিপ্লবের নেতার কাছে প্রবেশাধিকারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “তাঁর উপস্থিতি এবং কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্র প্রস্তুত করা আমাদের ওপর-বিশেষ করে বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের ওপর-অর্পিত দায়িত্ব। ইনশাআল্লাহ, এই পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব হবে।”

জামিয়াতুল মুস্তাফার প্রধান নেতা নির্বাচনের ক্ষেত্রে ফিকহশাস্ত্রে পারদর্শিতা, সাহসিকতা, ব্যবস্থাপনা দক্ষতা, ন্যায়পরায়ণতা ইত্যাদি বৈশিষ্ট্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “বিভিন্ন বৈঠকে বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা এসব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

ফিকহশাস্ত্রে পারদর্শিতার ক্ষেত্রে সর্বোচ্চ নেতা প্রায় ১৭ বছর ধরে ‘দরসে খারেজ’ শিক্ষা দেওয়ার অভিজ্ঞতা রাখেন। ন্যায়পরায়ণতা ও তাকওয়ার ক্ষেত্রেও আমাদের কাছে এমন নিশ্চিত প্রমাণ রয়েছে, যা তাঁকে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের থেকে স্বতন্ত্র করে। তাঁর তাকওয়া, দুনিয়াবিমুখতা, নৈতিক বৈশিষ্ট্য এবং পার্থিব বিষয়ের প্রতি অনাসক্তি সম্পর্কে আমরা আগে থেকেই নিশ্চিত ছিলাম।”

তিনি আরও বলেন, “বিষয়াবলি সম্পর্কে ব্যাপক অবগতির দিক থেকে, গত প্রায় দশ বছর ধরে সর্বোচ্চ নেতা শহীদ বিপ্লবী নেতার একজন পূর্ণাঙ্গ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের সব বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে তাঁর পূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে।”

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্বাসী নেতৃত্বের জন্য অপরিহার্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে সাহসিকতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে উল্লেখ করে বলেন, নেতৃত্বের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত গ্রহণের সময় নানা ধরনের দ্বিধা, সতর্কতা ও উদ্বেগের মুখোমুখি হন, তাহলে কঠিনতম পরিস্থিতিতেও যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, তাঁর সঙ্গে স্বাভাবিকভাবেই তার তুলনা করা যায় না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha